হামলায় আহতের ৭ দিন পর মুদি দোকানির মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ১৩:১১আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৩:২৮

কুমিল্লার বরুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে আহত মুদি দোকানি সাত দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন।

মুদি দোকানি আব্দুল কাদের (৭০) জালগাঁও গ্রামের বাসিন্দা। এর আগে ১৬ মার্চ সকালে তার দোকানে পিটিয়ে ও কুপিয়ে জখম করে হামলাকারীরা।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন, ‘একই গ্রামের হুমায়ুন কবিরের সঙ্গে আমার স্বামীর জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধরে জেরে হুমায়ুন কবির তার ছেলে মাহাবুব আলম ও মেহেদী হাসানের নেতৃত্বে কয়েকজন নিয়ে দোকানে হামলা চালায়। এ সময় তারা আব্দুল কাদেরকে কিরিচ দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে। হামলার সময় আব্দুল কাদেরকে বাঁচাতে গেলে দোকানের ক্রেতা ফুল বানু নামে এক বৃদ্ধা নারীকেও পিটিয়ে আহত করে তারা।’ 

সেলিনা আক্তার আরও বলেন, ‘আমার স্বামীকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় দোকাদের মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় গত ২০ মার্চ থানায় মামলা করেছি।’

বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম