বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

পটুয়াখালী প্রতিনিধি 
২৫ মার্চ ২০২৩, ১৬:১৪আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:০১

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শাকিল ওই গ্রামের মোশাররফ আকনের ছেলে। সে উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। এ বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিলো।

নিহতের মামা ফেরদৌস বলেন, ‘সকালে শাকিল তাদের গোয়ালঘরে বিদ্যুতের লাইন ঠিক করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, ‘নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।’

/এসএন/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী