চলাচলের রাস্তা বন্ধ, অবরুদ্ধ ২০ পরিবার

ফরিদপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৩, ১৪:৫৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৪:৫৯

ফরিদপুরের নগরকান্দায় পাটকাঠির পালা দিয়ে সরকারি একটি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকার ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। 

জানা গেছে, উপজেলার তালমা ইউনিয়নের মধ্য-শাকপালদিয়া গ্রামের শুকুর মোল্লার ছেলে ছমির মোল্লা ও কবির মোল্লা এবং তাদের লোকজন সড়কের উপর পাটকাঠির পালা দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীদের পক্ষে একটি লিখিত অভিযোগ দিয়েছেন শাকপালদিয়া গ্রামের মো. আজিজুল হোসেন (রানা)।

আজিজুল হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের লোকজনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। গ্রামের সবাই এই রাস্তা ব্যবহার করে মাঠের ফসল বাড়িতে আনা-নেওয়াসহ বিভিন্ন হাট বাজারে বিক্রি করে। কিন্তু ছমির মোল্লা ও তার লোকজন ১৭ দিন ধরে যাতায়াতের রাস্তাটি পাটকাঠির পালা দিয়ে বন্ধ করে রেখেছে। এতে কেউ রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ারও কোনও ব্যবস্থা নাই।’

তিনি আরও বলেন, ‘তাকে রাস্তা থেকে পাটকাঠির পালা সরানোর কথা বলা হলেও তিনি কারও কোনও কথা শুনছেন না। বিষয়টি সমাধানের জন্য ইউএনওর হস্তক্ষেপ কামনা করেছি।’

এ বিষয়ে ছমির মোল্লা বলেন, ‘এই রাস্তা দিয়ে এলাকার শত শত মানুষ চলাচল করে, কিন্তু পাশের কয়েকটি গাছের কারণে রাস্তার উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। গাছগুলো কেটে না নেওয়ায়, আমি রাগ করে রাস্তা বন্ধ করে রেখেছি।’

ইউএনও মো. মঈনুল হক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/
সম্পর্কিত
চার লেন হচ্ছে তিন মহাসড়ক
১৪ হাজার কোটি টাকা খরচ শেষে চট্টগ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রকল্প, ছয় বছরে অগ্রগতি ৫ শতাংশ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের