অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলাকেটে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ১৫:১৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৫:১৮

টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলাকেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক ঈমান আলী (৫০) দড়ি চৈথট্ট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গারোবাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ঈমান আলী। পথিমধ্যে খাগড়াটা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঈমান আলী বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। ঈমান আলীর ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএন/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী