কৃষকের ৫০ শতাংশ জমির ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

মাদারীপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৩, ১৭:৪০আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৮:২৮

মাদারীপুরের রাজৈর পৌরসভার মোল্লাকান্দি গ্রামের কৃষক শহিদুল শেখের প্রায় ৫০ শতাংশ জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই কৃষকের মুখে হাসি ফুটেছে। 

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাওলাদারের নেতৃত্বে রাজৈর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে বাড়ি পৌঁছে দেন।

ধান কাটতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ মুকিম, সাধারণ সম্পাদক নূরে আলম সবুজ আকন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান আকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, জগন্নাথ হলের গনেশ, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মিথুনসহ অনেকে।

কৃষক মো. শহিদুল শেখ বলেন, ‘শ্রমিক ও অর্থ সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। জেলা ছাত্রলীগের সভাপতি বিষয়টি জানতে পেয়ে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তার জন্য দোয়া রইলো।’

রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ মুকিম বলেন, ‘দেশবাসীর দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না উঠা পর্যন্ত জেলা ছাত্রলীগের আওতাধীন সব উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করবে।’

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান অনিক বলেন, ‘আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে, রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের কৃষক মো. শহিদুল শেখ তার ৫০ শতাংশ জমির পাকা ধান শ্রমিক ও অর্থ সংকটে কাটতে পারছিলেন না। বিষয়টি জানার পর ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।’

/এসএন/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি