ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ মে ২০২৩, ১৩:৫২আপডেট : ১৯ মে ২০২৩, ১৩:৫২

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ মে) কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

গ্রেফতার সাইদুল উপজেলার কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। এর আগে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে তা‌কে গ্রেফতার ক‌রা হয়। 

পুলিশ জানায়,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‌ডি‌জিটাল মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালান সাইদুল। এমন অভিযোগে কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কচাকাটা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আতাউল রহমান বাদী হ‌য়ে কচাকাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় সাইদুল‌কে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হ‌য়ে‌ছে।

ওসি গোলাম মর্তুজা বলেন, ‘গ্রেফতার যুবদল নেতাকে শুক্রবার সকালে আদালতে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

/এসএন/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি