পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর

পটুয়াখালী প্রতিনিধি 
০৫ জুন ২০২৩, ১৯:৩০আপডেট : ০৫ জুন ২০২৩, ২১:৪২

পটুয়াখালীর গলাচিপায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের জলিল মৃধার ছেলে জুবায়ের মৃধা (৪), গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের মো. জাফর হাং-এর ছেলে মাইনুল ইসলাম (৩) এবং গলাচিপা সদর ইউনিয়নের লোন্দা গ্রামের হেলাল মাতবারের ছেলে প্রতিবন্ধী তামিম মাতবর (১০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে জুবায়ের মৃধার বাবা ও মা ঘরে কাজ করছিল। এ সময় সবার অগোচরে বাড়ির কাছের পুকুরে পড়ে যায় জুবায়ের। তার মা খুঁজতে গিয়ে পুকুরে লাশ ভাসতে দেখেন। 

অপরদিকে সকালে মাইনুল ইসলামকে তার বাবা নানার বাড়িতে রেখে আমখোলার চারআনী বাউরিয়া গ্রামের বাড়িতে যান। এ সময় পাশের ডোবায় পড়ে মাইনুল ইসলামের মৃত্যু হয়।

তামিমের বাবা প্রতিদিনের মতো কাজে গেলে তার মা গরু চড়াতে মাঠে যান। এ সময় বাড়ির পাশের খালে পড়ে যায় তামিম। স্থানীয় লোকজন খাল থেকে তাকে তীরে উঠায়।

তিনটি শিশুকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ‘সকাল থেকে এ পর্যন্ত পানিতে ডুবে তিনটি শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তিনজনের লাশই ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন