বাসচাপায় গুঁড়িয়ে গেলো মোটরসাইকেল, কারারক্ষী নিহত

ফরিদপুর প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৯:৫১ আপডেট : ১২ জুন ২০২৩, ১৯:৫১

ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় সিয়াম মণ্ডল (২৭) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। সোমবার (১২ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের কাটাখালী গ্রামের ছিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন।

করিমপুর হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান জানান, সিয়াম কর্মস্থল থেকে ছুটি নিয়ে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মোটরসাইকেলটি গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি সাত বছর যাবৎ কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। 

আব্দুর রহমান জানান, সিয়াম দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে পঞ্চম। তিনি বিবাহিত এবং তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি