সাংবাদিক নাদিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৬ জনকে আটক

জামালপুর প্রতিনিধি
১৬ জুন ২০২৩, ১৫:২০ আপডেট : ১৬ জুন ২০২৩, ১৮:৪২

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে ছয় জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন গোলাম কিবরিয়া সুমন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আইনাল হক, কফিল উদ্দিন, শহিদ ও ফজলু।

আরও পড়ুন: পারিবারিক কবরস্থানে সাংবাদিক নাদিমের দাফন সম্পন্ন

পরিবারের পক্ষ থেকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত বলেন, ‘পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান ও তার ছেলে ফাহিম রিফাতের নামে মামলা করা হবে।’

আরও পড়ুন: মাথায় গুরুতর আঘাতের কারণেই সাংবাদিক নাদিমের মৃত্যু: চিকিৎসক

তবে ঘটনার পরই পালিয়েছেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তার মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৬ জনকে আটক

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ছয় জনকে আটক করা হয়েছে। বাবু চেয়ারম্যানকেও গ্রেফতারে অভিযান চলছে। অপরাধী যতই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এবং আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
সাংবাদিক তুহিনুল হক আর নেই
সর্বশেষ খবর
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ