ইঁদুর মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১৭:০৯আপডেট : ২২ জুন ২০২৩, ১৭:১২

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে জান্নাত (৪) এবং ফাতেমা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ইঁদুর মারার বিষ খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে অরুয়াইল ইউনিয়নের বারোপাইক্কা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু জান্নাত ওই গ্রামের কাসেম মিয়ার মেয়ে এবং ফাতেমা একই গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

শিশুদের চাচা আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে দুই শিশু একটি ঘরে খেলা করছিল। সে সময় ঘরের খাটের নিচে ইঁদুর মারার বিষ রাখা ছিল। তারা ওই বিষের বোতল নিয়ে খেলতে খেলতে একপর্যায়ে খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পর দুজনই বমি শুরু করে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘মৃত শিশুদের পরিবারের সদস্যরা আমার কাছে এসেছিলেন ময়নাতদন্ত ছাড়া দাফনের ব্যবস্থা করার জন্য। আমি সেই চেষ্টাই করছি।’

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম