পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২: চালক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ জুলাই ২০২৩, ২১:৪৫আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২১:৪৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহতের ঘটনায় পিকআপ চালককে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার চালকের নাম মিজানুর রহমান (২৭)। সে উলিপুর উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের জোনাই ডাঙগা গ্রামের শামসুল হকের ছেলে।

এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে মিলেরপাড় বাজারের কাছে রাজারহাট-নাজিমখাঁন সড়কে নাজিমখাঁনগামী পিকআপের সঙ্গে রাজারহাটগামী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫) নামে দুই যাত্রী নিহত হন। আহত হন আরও চার যাত্রী।

এদিকে এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের বাবা আব্দুল গফফার বাদী হয়ে রাজারহাট থানায় মামলা করেছেন। ওই মামলায় একমাত্র আসামি হিসেবে পিকআপ চালক মিজানুরের নাম উল্লেখ করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত পিকআপের মালিকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনাস্থলের কাছে একটি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় চালক মিজানুরকে গ্রেফতার করা হয়েছে। গাড়ির মালিকের পরিচয় শনাক্ত ও কাগজপত্রের বৈধতা যাচাই করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী