সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ৬ আসামির জামিন নামঞ্জুর

জামালপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২৩, ১৯:৫০ আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৯:৫২

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নয় আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় আসামি জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ এই আদেশ দেন।

জামিন আবেদন করা আসামিরা হলো– মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, আন্দোলন সরকার ও মকবুল।

বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন, ‘প্রধান আসামি বাবু চেয়ারম্যানসহ ছয় আসামির জামিন শুনানি সম্পন্ন হয়েছে। যেহেতু মামলাটি তদন্তাধীন এবং তিন জন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তাই এই মুহূর্তে আসামি জামিনে গেলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে সবার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’

আসামিপক্ষের আইনজীবী ছিলেন– অ্যাডভোকেট খায়রুল ইসলাম, অ্যাডভোকেট মাফজুর রহমান মন্টু ও অ্যাডভোকেট আব্দুল গফুর।

নাদিম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ছিলেন। তিনি বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। আহত অবস্থায় প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
গত ১৫ মাসে হামলা-মামলা-হত্যার শিকার ১০৭৩ সাংবাদিক: টিআইবি
বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যা: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার
বা‌গেরহা‌টে সাংবাদিক হায়াত হত্যা মামলায় দুজন গ্রেফতার
সর্বশেষ খবর
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!