মহাসড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

মাদারীপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২৩, ১০:০৮ আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১০:০৮

মাদারীপুরের ডাসারে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এবং মেলকাই এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন– কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদি হাসান (২৪); বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)। তাদের মধ্যে হাফিজুর রহমান অর্থ মন্ত্রণালয়ের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে মোটরসাইকেলে বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিলেন মেহেদি। মেলকাই এলাকায় আসার পরে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদি। এই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভোর ৫টার দিকে একই মহাসড়কের মেলকাইয়ের পার্শ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি ট্রাকের ধাক্কায় ঢাকামুখী একটি মোটরসাইকেলের আরোহী হাফিজুর রহমান নিহত হয়েছেন।

খবর পেয়ে সকাল ৭টার দিকে নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জিল্লু শেখ বলেন, ‘ঘাতক ট্রাক দুটি দুর্ঘটনার পরেই পালিয়ে গেছে। ট্রাক দুটি এবং চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি