পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৩, ১৯:১৮ আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৯:২১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই বোন হলো- ওই গ্রামের কাজী আমিরুল ইসলামের মেয়ে মাহমুদা আক্তার (৪) ও কাজী ইমরানের মেয়ে ফাতেমা আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানান, মাহমুদা ও ফাতেমা দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পানিতে পরে যায়। তাদের দেখতে না পেয়ে পরিবারে লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুসমিতা সাহা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

/এসএন/
সম্পর্কিত
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা