ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম, যুবক গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৩, ১৮:৩৯ আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৮:৪৬

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম মামলার আসামি ঝুটন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝুটন মিয়া উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের পলাশ মিয়ার ছেলে। গুরুতর আহত শিক্ষক মো. টুটন মিয়া অষ্টগ্রাম ফকির হাটির মৃত মো. রশিদ মিয়ার ছেলে এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের খন্ডকালীন শিক্ষক।

অষ্টগ্রাম থানার ওসি মুর্শেদ জামান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকায় সাড়াশি অভিযানে ঝুটনকে গ্রেফতার করা হয়। পরে আজ শুক্রবার ঝুটন মিয়াকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্কুলশিক্ষক মো. টুটন মিয়া একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। কোচিং সেন্টারটিতে প্রায় ১০০-২০০ শিক্ষার্থী কোচিং করে। কোচিংয়ে আসার যাওয়ার পথে ঝুটন মিয়া ছাত্রীদের উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে টুটন মিয়া ঝুটনকে নিষেধ করেন। এরই জের ধরে গত মঙ্গলবার (১ আগস্ট) সকালে টুটন মিয়ার ওপর হামলা চালায়। হামলায় টুটন মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় টুটনের ভাই মো. জাকির হোসেন বাদী হয়ে ঝুটন মিয়াকে আসামি করে বৃহস্পতিবার (৩ আগস্ট) অষ্টগ্রাম থানায় মামলা করেন।

/এসএন/
সম্পর্কিত
এবার ক্যাম্পাসের বাইরে আন্দোলন, প্রধানমন্ত্রীকে যে অনুরোধ চুয়েট শিক্ষার্থীদের
চুয়েটে ১৪তম দিনেও শাটডাউন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি