নিষেধাজ্ঞার মধ্যে কাপ্তাই হ্রদে চলছে নৌযান

রাঙামাটি প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৪:৩৩আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৪:৫৬

রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলা প্রশাসন থেকে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেই ঝুঁকি নিয়ে ছোট ছোট বোট বিভিন্ন উপজেলায় ছেড়ে যাচ্ছে। রবিবার (৬ আগস্ট) সকালে রিজার্ভ বাজার থেকে দুপুর ১২টা পর্যন্ত চারটি বোট ছেড়ে গেছে কয়েক উপজেলায়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তায় ৫ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান বন্ধের নির্দেশনা দেয় জেলা প্রশাসন।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, শনিবার সকাল ৬টা থেকে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৪.০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে নিষেধাজ্ঞার মধ্যে কাপ্তাই হ্রদে চলছে বোট। তবে যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুন ভাড়া। তাদের অভিযোগ, ১৭০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা। লঞ্চ বন্ধ থাকায় বোটগুলো ভাড়তি ভাড়া আদায় করছে। 

মো. নাছির উদ্দিন বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছে মাইনী যাবো। কিন্তু এসে দেখি লঞ্চ বন্ধ। বোট চলছে কিন্তু ভাড়া দ্বিগুণ। এতো ভাড়া দিয়ে কীভাবে যাব চিন্তা করছি। আবার উল্টো ফিরে যাওয়ার সুযোগ নাই। ছুটি নিয়ে এসেছি। বাধ্য হয়েই যেতে হবে।’

আরেক যাত্রী মো. শফিক মিয়া বলেন, ‘বোট চললে লঞ্চ চলাচলে অসুবিধা কোথায়। তাহলে বোটও বন্ধ করে দিত।’

রাঙামাটি লঞ্চ মালিক সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, ‘নির্দেশনা অনুযায়ী আমরা লঞ্চ বন্ধ রেখেছি। এই বিষয়ে আমাদের কিছুই করার নেই। এগুলো দেখার দায়িত্ব আমাদের না।’

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
মাঝ নদীতে বড় বিপদে ৫০০ যাত্রীর নৌযান, তীরে উঠেই দিলেন সিজদা
মানা হচ্ছে না নির্দেশনা, ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী