স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সেনাসদস্যসহ গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ১৩:৫২ আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৫:৩০

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। শিবালয় থানার ওসি শাহ নূর-এ আলম জানান, সোমবার (৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ফলসাটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. হাসান (২৭), আমজাদের হোসেনের ছেলে সজীব হোসেন (২২), চান মিয়ার ছেলে মোহাম্মদ রুবেল (২৫) এবং অলিল মিয়ার ছেলে মোহাম্মদ বিজয় মিয়া (২২)।

তাদের মধ্যে মো. সজিব সেনাবাহিনীর সদস্য। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের ১৬ এস এপি তে কর্মরত রয়েছেন। সজিব ছুটিতে বাড়িতে আসছিলেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তার ইউনিটকে জানানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে এক বন্ধুর বাড়িতে দেখা করতে যায়। ঘরে চার বন্ধু মিলে গল্প করছিল। এ সময় গ্রেফতার চার জন স্কুলছাত্রীকে আটকে রেখে বাকি বন্ধুদের ঘর থেকে বের করে দেয়। পরে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। ওই স্কুলছাত্রী বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনাটি জানালে তার বাবা ৭ আগস্ট ওই চার যুবকের নামে মামলা করেন। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 

ওসি শাহ নূর-এ আলম বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি