নানাবাড়িতে গিয়ে নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৩, ২০:৪১আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২০:৪১

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো– উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান (১৬) এবং তার বোন অরণ্য আক্তার (২০)।

জানা গেছে, তানভীর ও অরণ্যের পরিবার ঢাকায় থাকে। উপজেলার গুণবতীতে নানার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বেলা ১১টার পর তারা মামাতো ভাইসহ মোট ছয় জন নৌকায় ডাকাতিয়া নদীতে ঘুরতে যায়। মাঝনদীতে প্রবল বাতাসে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় চার জন সাঁতরে তীরে আসেন। কিন্তু সাঁতার না জানায় উঠে আসতে পারেনি তানভীর ও অরণ্য। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় বিকালে তাদের মৃত অবস্থায় ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী