মেঘনায় নৌকাডুবি: ৩৪ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ১

নোয়াখালী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৩, ০১:৪০আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০১:৪৯

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রী পারাপারের সময় ঢেউয়ের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাশে থাকা অন্য নৌকার মাঝিদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও মো. শাহজাহান (৪০) নামের একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড।

শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার চরআতাউর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

চরআতাউরের বাসিন্দা ও অন্য নৌকার মাঝি সালাহউদ্দিন জানান, বিকালে হাতিয়ার চরআতাউর থেকে ৩৫ জন মিলে একটি নৌকায় করে সারের বস্তা ও কীটনাশক নিয়ে কোরালিয়ার উদ্দেশে রওনা হন। কিছুদূর যাওয়ার পর নদীর ঢেউয়ের ধাক্কায় নৌকায় পানি ঢুকে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান। পাশে থাকা অন্য নৌকার মাঝিরা তা দেখতে পেয়ে এগিয়ে আসেন এবং তাদের সহযোগিতায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা শাহজাহানকে পাওয়া যায়নি। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৪টায় নৌকাডুবির খবর পাই এবং তাৎক্ষণিক আমাদের একটি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করে। উদ্ধার অভিযান চলমান আছে।

/এএম/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী