বাস-আলমসাধু সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫

ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও আলমসাধুর (তিন চাকার শ্যালো ইঞ্জিনচালিত যান) মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুই জন। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ণ কুমারের ছেলে মহাদেব কুমার (৬০) এবং একই গ্রামের আক্কাস মিত্রির ছেলে খোকন হোসেন (২৯)।

স্থানীয়রা জানায়, দুপুরে হরিণাকুণ্ডের ভায়না এলাকা থেকে চার জন পান ব্যবসায়ী আলমসাধুতে পান নিয়ে গাড়াগঞ্জ যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোকন নিহত হন। আহত হয় আরও তিন জন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত তিন জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মহাদেব নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা গুরুতর বলে জানা যায়।

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম