সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষা কর্মকর্তার

ফরিদপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৮

কর্মস্থল থেকে ফরিদপুর শহরে আসার সময় মোটরসাইকেল থেকে পড়ে আইরিন ইসলাম নামে এক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে বিকালে নগরকান্দা উপজেলা থেকে ফরিদপুর আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

আইরিন নগরকান্দা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ছিলেন।

নগরকান্দা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আইরিন ইসলাম অফিস থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার মোটরসাইকেলে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে হাটকৃষ্ণপুর সড়কের সাদিপুর ব্রিজের ঢালে ওঠার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আইরিনের মৃত্যু হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, ‘আইরিন ফরিদপুর শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। অফিস থেকে মোটরসাইকেলে ফরিদপুরের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ