বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ১০:৪৭আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১০:৪৭

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে জুয়েল রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ছিনাইয়ের এ হক হিমাগারের সামনে কুড়িগ্রাম-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মাসুদুর রহমান এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জুয়েল রানা কুড়িগ্রাম সদরের পৌরসভা এলাকার টাপু ভেলাকোপা গ্রামের মৃত আকবরের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুই শিশুসন্তান রয়েছে। জুয়েল কুড়িগ্রাম শহরের রনি নামে এক ঠিকাদারের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

আহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি এ হক হিমাগারের কর্মচারী বলে জানা গেছে।

জুয়েলের সহকর্মী ফরহাদ বলেন, ‘সন্ধ্যার পর একসঙ্গে হিসাবের কাজ করছিলাম। রাত ১০টার দিকে জুয়েল আমাকে বললো, “ভাই আমি গেলাম।” এর কিছু পরে শুনি সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। হাসপাতালে এসে দেখি ভাই আমার মারা গেছে।’ এ কথা  বলেই ডুকরে কাঁদেন ফরহাদ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জুয়েলের চাচাতো ভাই খালিদ বলেন, ‘মোটরসাইকেলে যাওয়ার সময় হঠাৎ সামনে চলে আসা বাইসাইকেলে সজোরে ধাক্কা লাগে। এতে জুয়েল ছিটকে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ডা. হাসান বলেন, ‘জুয়েলকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। আহত অপর ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুরে পাঠানো হয়েছে।’

ওসি মাসুদুর রহমান বলেন, ‘হাসপাতাল থেকে তথ্য জানালে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেবো।’

 

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি