অস্বাস্থ্যকরভাবে সেমাই-চানাচুর-মুড়ি তৈরি, এক লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩, ১৮:৫৫আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৮:৫৫

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা এলাকায় এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে সদর উপজেলার জালশুকা এলাকার মেসার্স মাম ফুডেক্স নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর আগে সতর্ক করার পরেও অস্বাস্থ্যকরভাবে সেমাই, চানাচুর ও মুড়ি তৈরি, স্বাস্থ্যবিধি না মানা, কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার সাবান বা হ্যান্ডওয়াশ না থাকা, অনুমোদনবিহীনভাবে বাইরের পণ্য নিজেদের নামে প্যাকেজিং করা, পণ্যের প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য ভালো পণ্যের সঙ্গে সংরক্ষণ করে বিক্রয় ও যথাযথভাবে মোড়কীকরণ বিধি না মানাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রাশেদ আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর জিনিসগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের