ট্রাকের ধাক্কায় মেডিক্যালের শিক্ষার্থী নিহত

বরিশাল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ০২:০০আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:০০

বরিশাল নগরীতে ট্রাকের ধাক্কায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের সিঅ্যান্ডবি রোডের বৈদ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক রিয়াদকে আটক করা হয়েছে।

নিহত তৌফিক আহমেদ শুভ (২৩) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র এবং বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার মতিউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, অটোরিকশাযোগে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পেছনের বাসা থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালে যাচ্ছিলেন শুভ। রাত ৯টার দিকে সিঅ্যান্ডবি রোডের বৈদ্যপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাপায় নিহত হন শুভ। এ সময় অটোরিকশাচালক মিজানুর রহমান আহত হন।

তিনি ‍আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালককে আটক করে। এ ঘটনায় ট্রাকচালক রিয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রিয়াদ মাগুরার বাসিন্দা।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ফায়জুল বাশার বলেন, ঘটনাটি মর্মান্তিক। শুভর পরিবার লাশের ময়নাতদন্ত করতে চাচ্ছে না। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। তবে আটককৃত ট্রাকচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের