কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪১আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪১

গাজীপুরের কাশিমপুর কারাগারে আসাদুজ্জামান হিরা খান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় তার মৃত্যু হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

ডেপুটি জেলার জানান, আসাদুজ্জামান হিরা খান সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে দুপুর ১২টায় তার মৃত্যু হয়। ২৯ অক্টোবর তাকে একটি বিস্ফোরক মামলায় গাজীপুর জেলা কারাগারে আনা হয়েছিল। গত ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয় তাকে।

নিহতের পরিবারের এক সদস্য জানান, শুক্রবার দুপুরে আসাদুজ্জামানের কাশিমপুর কারাগারে মৃত্যু হয়। ২৮ অক্টোবর ঢাকার সমাবেশে যাওয়ার পথে গ্রেফতার হয়েছিলেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের