সাংবাদিকের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩

গাজীপুরের কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে ও অস্ত্র ঠেকিয়ে জাহাঙ্গীর আলম নামে এক সাংবাদিকের মোটরসাইকেল এবং নগদ টাকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কালিয়াকৈর উপজেলার সফিপুর-মাঝুখান সড়কের মাটিকাটা (আমতলী) এলাকায় এই ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি।

সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে উপজেলার সুত্রাপুর যাচ্ছিলাম। পথে আমতলী এলাকায় সড়কের ওপর গাছ ফেলে দুর্বৃত্তরা ব্যারিকেড দেয়। পরে দেশি অস্ত্র ঠেকিয়ে আমার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে সড়কের পাশে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। ব্যাগ তল্লাশি করে দীপ্ত টিভির বুম দেখে সাংবাদিক বুঝতে পেরে দুটি মোবাইল ফোন ফেরত দেয়। তারা হেলমেট, পকেটে থাকা ৮ হাজার টাকা, মোটরসাইকেল ও ব্যাগে থাকা ছয়-সাত কেজি মাছ লুটে নেয়। নিজ চেষ্টায় আধ ঘণ্টা পর হাত-পা, মুখের বাঁধন খুলে সড়কে এসে স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে আসি। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। আশা করছি, দ্রুত অপরাধীদের ধরতে পারবো।’

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম