সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৪, ২২:০৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২২:১২

ফরিদপুরের ভাঙ্গায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় লেগুনার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন– ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের ছেলে মেহেদী মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) এবং মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।

আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি বলেন, ‘খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জগামী ওই লেগুনাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক