নিজ ঘর থেকে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৪

খুলনার ডুমুরিয়া উপজেলায় দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) সকালে ওই উপজেলার কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছেন– ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার ছয় বছরের মেয়ে ফাতেমা (৬) এবং সাত মাসের ছেলে ওমর।

স্থানীয়রা জানান, ডলি বেগমের স্বামী চাকরি করেন। তিনি সকাল ৮টায় কাজে বেরিয়ে যান। বেলা ১১টার দিকে বাড়ি ফিরে তিন জনের মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই সন্তানকে হত্যার পর ডলি বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ জানায়, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কোনও সময়ে নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, ‘পুলিশ তিন জনের মরদেহ উদ্ধার করেছে। মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর দুই সন্তানের মরদেহ পড়ে ছিল। ঘর আটকানো ছিল। তবে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরে সঠিক তথ্য জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী