পাসপোর্ট অফিসে রোহিঙ্গা যুবক, গ্রেফতার নেপথ্যের ৩ জন

কুমিল্লা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৮

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে গ্রেফতার হয় এক রোহিঙ্গা যুবক। এ ঘটনার পর প্রশ্ন ওঠে এর নেপথ্যে কারা আছে? কাদের সহযোগিতায় রোহিঙ্গা যুবক জাল সনদ ও কাগজপত্র তৈরি করেছেন? ঘটনার একদিন পর শনিবার (১৭ ফেব্রুয়ারি) ওই ভুয়া পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৪টি পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তিন জন হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার ব্রাহ্মণচাপিতলা এলাকার শফিক মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (২৮), আদর্শ সদর উপজেলার আড়াইওরা পশ্চিমপাড়ার (ভোলানগর, পাসপোর্ট অফিসের উত্তর পাশে) আবুল বাশার মিস্ত্রির ছেলে মো. মোশারফ হোসেন (৪২) এবং মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. শরিফুল ইসলাম শরিফ (২২)।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া বলেন, ‘১৬ ফেব্রুয়ারি গ্রেফতার রোহিঙ্গা যুবক মো. ইয়াছিরকে (১৯) আদালতে পাঠালে তাকে সহায়তাকারী ব্যক্তিদের নাম প্রকাশ করে জবানবন্দি দেয়। এরপর কুমিল্লা ডিবি ও কোতয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। ফয়সালকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়। আসামি মোশারফকে কুমিল্লা পাসপোর্ট অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকা থেকে গ্রেফতারকালে তার প্রতিষ্ঠান আল-মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে ছয়টি ভুয়া পাসপোর্ট এবং পাসপোর্ট জমার স্লিপ উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতয়ালি মডেল থানায় পাসপোর্ট আইনে আলাদা একটি মামলা প্রক্রিয়াধীন।

ওসি আরও বলেন, ‘ভুয়া পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী অপর আসামি কম্পিউটার অপারেটর শরীফকে মুরাদনগর কোম্পানীগঞ্জ এলাকার নকিব ট্রাভেলস থেকে গ্রেফতারের সময় আটটি ভুয়া পাসপোর্ট এবং কিছু পাসপোর্ট জমার কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক নাসির উল্লাহ (২৮) পালিয়ে যায়। এ বিষয়ে গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মুরাদনগর থানায় পাসপোর্ট আইনে অপর একটি মামলা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
পাকিস্তান কী অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে  
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী