পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

সিলেট প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯

বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যসহ সাত জনের বিরুদ্ধে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাই শেখ কামালকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করার অভিযোগে এ মামলা করা হয়।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামালের আদালতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সহ-সভাপতি আবদুর রহমান মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন– ফেসবুকার নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেসবুক পেজ ‘ফাইট ফর ডেমোক্রেসি’র অ্যাডমিন শাকিল আহমেদ, ফেসবুকার মো. হাসান মিয়া (হাসান), মো. আব্দুল হাদী ও মো. রেজাউল করিম।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা নামে-বেনামে ও ছদ্মবেশে বাংলাদেশ আওয়ামী লীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় করে প্রোপাগান্ডা চালিয়ে ও গুজব রটিয়ে সামাজিকভাবে ক্ষতিসাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে, ব্যঙ্গাত্মক কার্টুন সম্পাদনা করে তৈরি করার মাধ্যমে সম্মানহানি ঘটিয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ। তিনি বলেন, ‘সিলেট সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর আদালতের বিচারক সেটি আমলে নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করেছেন। একই সঙ্গে আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
আনার হত্যা মামলায় শিমুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ
এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১৫৪৪ মামলা
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প