কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া

খুলনা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ১০:৩১আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:৩১

সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া মঙ্গলবার সকাল ৮টায় খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় পৌঁছেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তি‌নি মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

জানা গেছে, সুইডেনের রাজকন্যা পর্যায়ক্রমে মহেশ্বরীপুর ইউনিয়ন প‌রিষদ, মহারাজপুর ইউনিয়ন প‌রিষদ ও ম‌দিনাবাদ ডি‌জিটাল পোস্ট অফিসসহ ছয়টি স্থান পরিদর্শন করবেন। বেলা ১২টায় তিনি কপোতাক্ষ কলেজ মাঠে পৌঁছাবেন। এখানে নির্মিত হেলিপ্যাড থেকে তিনি কয়রা ত্যাগ করবেন। সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দুটি এলাকা পরিদর্শন করবেন এবং ঝুঁকিপূর্ণ মানুষের অনুভূতি শুনবেন ও জীবন-জীবিকা কার্যক্রম অবলোকন করবেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রীয় অতিথি প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া সকাল ৮টায় কয়রায় অবতরণ করেন। তার আগমন উপলক্ষে ৫শ’ স্থানে ১৬০০ পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম নিজ চোখে দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন, ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগকবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন প্রিন্সেস ভিক্টোরিয়া।

/এমএএ/
সম্পর্কিত
সুইডেনের রেসিডেন্সি পারমিট কার্ড কী, কীভাবে পাবেন
ফুচকার টানে কোথায় গেলেন সুইডেনের রাষ্ট্রদূত 
শিক্ষার্থীদের জন্য কঠোর হচ্ছে সুইডেন 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি