‘নির্মাণত্রুটির কারণেই সেতুর গার্ডার ধসে শ্রমিকের মৃত্যু’

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ১৯:৫৩আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৯:৫৩

নির্মাণত্রুটির কারণেই সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে শ্রমিকের মৃত্যু ঘটেছে বলে ধারণা করছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা ২টার দিকে গার্ডারের নিচে চাপাপড়া শ্রমিককে উদ্ধারের পরে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘আমরা খবর পেয়েই এসে উদ্ধার অভিযান শুরু করি। এরপর ঝুঁকিপূর্ণ অভিযানের পরে চাপা পড়া শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। কিন্তু তিনি জীবিত আছেন কিনা বলা যাচ্ছে না। যেভাবে একে একে সেতুটির তিনটি গার্ডার ভেঙে পড়েছে তাতে আমরা ধারণা করছি, নির্মাণত্রুটির কারণেই সেগুলো ভেঙে পড়েছে।’

এদিকে গার্ডারের নিচে চাপা পড়া শ্রমিক জুবায়ের (২৩) মারা গেছেন বলে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

অন্যদিকে, ইকোনমিক জোনের শ্রমিক ও এলাকাবাসীর দাবি, কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এই শ্রমিকরা কাজ করছিলেন। এই ঘটনার বিচার দাবি করেছেন তারা।

ইকোনমিক জোনের অন্য একটি প্রকল্পের শ্রমিক শাহীন রেজা বলেন, ‘আমরা দূর থেকে দেখতে পাই, বালু উড়ে যাচ্ছে। পরে শুনলাম এই ঘটনা। আমরা যেখানে কাজ করছি সেখানে নিরাপত্তা নিয়ে কাজ করা হয়। কিন্তু এখানে যারা কাজ করছিলেন তাদের কোনও নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। এ ঘটনার বিচার হওয়া উচিত।’

তবে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে এবং কথা বলতে চায়নি কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হাসিবুল্লাহ বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে দুই কোটি টাকা টোল আদায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী