ধান কাটার সময় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৯ মে ২০২৪, ২২:১৮আপডেট : ০৯ মে ২০২৪, ২২:১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও নওগাঁর মান্দায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ধানকাটার সময় তাদের মৃত্যু হয়।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রাঘাতে কোমল (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়। উপজেলার মোহাম্মদপুর জালমাছকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কোমল ওই এলাকার বত্রিশ বারোয়ারের ছেলে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ‘দুপুর পৌনে ১টার দিকে জমিতে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। এতে কোমল ঘটনাস্থলেই মারা যান।’

এদিকে, নওগাঁর মান্দায় বজ্রাঘাতে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকনারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম বাবুল হোসেন (৩৫)। তিনি চকনারায়ণ গ্রামের দেলবর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে চকনারায়ণ গ্রামের মাঠে ধান কাটার কাজ করছিলেন বাবুল। দুপুরে সাড়ে ১২টার দিকে পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই শ্রমিক বাবুল হোসেনের মৃত্যু হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবুল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু
চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম