ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী উৎসব শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ মে ২০২৪, ১৭:০৬আপডেট : ২৩ মে ২০২৪, ১৭:০৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহের ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার লক্ষ্যে জাতীয় কবি নজরুল ইসলামের অসম্প্রদায়িক চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করেছেন।’

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শরীফ আহমেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, নিলুফার আনজুম পপি এমপি, এবিএম আনিসুজ্জামান এমপিসহ রাজনীতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে ত্রিশালের নজরুল স্কুল মাঠে বসেছে নজরুল মেলা।

/এমএএ/
সম্পর্কিত
যারা ধর্মীয় ফ্যাসিবাদ চায়, তাদের পক্ষে নজরুলকে হজম করা সম্ভব নয়
নজরুলকে মুসলমান কবি হিসেবে জাহির করানোর চেষ্টা হাস্যকর
নজরুলকে নিয়ে দলগত টানাহেঁচড়া উপেক্ষা করতে হবে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম