কুড়িগ্রামে আড়াই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ জুলাই ২০২৪, ১৯:৪০আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২০:৫৪

চলমান বন্যা পরিস্থিতিতে কুড়িগ্রামের ২৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টিতে শ্রেণি পাঠদান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা এবং জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অফিসের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বন্যা পরিস্থিতিতে ১৪৬টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। সেগুলোর মধ্যে ৩৭টিতে পাঠদান বন্ধ রাখা হয়েছে। দুটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক পর্যায়ের ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ৭১টি এবং মাদ্রাসা ৩২টি। চিলমারী ও রাজিবপুরে তিনটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়াও রৌমারী ও রাজিবপুর এলাকায় ৬টি কলেজ পানিবন্দি হওয়ায় সেগুলোতে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে, দেশজুড়ে একযোগে শুরু হওয়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ষাণ্মাসিক পরীক্ষা বন্যাকবলিত বিদ্যালয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত মাধ্যমিক বিদ্যালয়েও পরীক্ষা স্থগিত থাকবে বলে শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ‘বন্যা এবং আশ্রয়কেন্দ্র খোলার কারণে শ্রেণি পাঠদান বন্ধ রাখা এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ষাণ্মাসিক পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি পরবর্তী সময়ে জানানো হবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের