সেপটিক ট্যাংকে নেমে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ১৪:১০আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৪:১০

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত ব্যক্তিরা হলেন– উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের হারান আলীর ছেলে লিটন আলী (৩৫) এবং একই এলাকার ইয়ার আলীর ছেলে রাজন আলী। এ ঘটনায় রাজনের ভাই মিজান আলী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় দৌলতপুর উপজেলা ইমারতনির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘শনিবার সকাল ৯টার দিকে বাগোয়ান মধ্যপাড়া গ্রামের মোশারফের বাড়িতে শ্রমিকরা নির্মাণকাজ করতে যান। শ্রমিক লিটন আলী বাড়ির সেপটিক ট্যাংকে নামেন। পরে তার সাড়াশব্দ না পেয়ে অপর শ্রমিক রাজন আলীও ট্যাংকের ভেতর নামেন। দুইজনের কোনও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সেপটিক ট্যাংকে নেমে ভাইকে উদ্ধারের সময় রাজনের ভাই মিজান অসুস্থ হয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বাগোয়ান গ্রামের মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেকদিন ধরেই বন্ধ ছিল। শনিবার লিটন ও রাজন নামের দুই শ্রমিক সেখানে কাজ করতে নামলে ভেতরে জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ‘মৃত শ্রমিকদের মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

স্থানীয় মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার কবীর মিন্টু বলেন, ‘সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে গিয়ে সম্ভবত অক্সিজেন স্বল্পতার কারণে দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পথেই সম্ভবত তারা মারা গেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী