নেভেনি গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন, শতাধিক নিখোঁজের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৪, ১৫:১২আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৮:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে লাগা আগুন এখনও জ্বলছে। কারখানার ভেতর থেকে ১৪ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও শতাধিক নিখোঁজ রয়েছেন দাবি করেছেন স্থানীয়রা।

সোমবার (২৫ মার্চ) দুপুর পর্যন্ত কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) ও লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘অনেকে নিখোঁজ রয়েছেন এমন দাবি করছেন তাদের স্বজনরা। এখন পর্যন্ত এ তালিকায় শতাধিক নাম রয়েছে। তবে এই তালিকা যাচাই-বাছাইয়ের সুযোগ নেই। ধারণা করা হচ্ছে, নিখোঁজরা কারখানায় ঢুকে মালামাল সরাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।’

নিখোঁজ স্বজনদের সন্ধানে এসেছেন অনেকে

ছেলে সজীবকে খুঁজতে এসে কান্নাজড়িত কণ্ঠে কুলসুম নামে এক নারী বলেন, ‘আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। সে গতকাল এখানে এসেছিল।’ তার মতো আরও অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিখোঁজ স্বজনদের নাম তালিকায় লেখাচ্ছেন।

নিখোঁজ স্বজনদের নাম তালিকায় লেখাচ্ছেন অনেকে

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে লুটপাট শুরু করে দুর্বৃত্তরা। রাতে আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে অনেকে ভেতরে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের উদ্ধার করে।

কারখানার কাঁচামাল রাবার প্লাস্টিক হওয়ায় আগুন ফ্যাক্টরির চারদিকে ছড়িয়ে পড়ে সকালে ফায়ার সার্ভিস কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘রাতে গাজী টায়ার কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা কাজ শুরু করি। কারখানার কাঁচামাল রাবার প্লাস্টিক হওয়ায় আগুন ফ্যাক্টরির চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। এখান থেকে ১৪ জনকে উদ্ধার করতে পেরেছি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা কেউ এই কারখানার শ্রমিক বা কর্মচারী নয়। তারা খুব সম্ভবত এখানকার মালামাল সরিয়ে নেওয়ার জন্য এসেছিলেন। আমরা এখনও নিখোঁজের সংবাদ পাইনি। তবে এই আগুন নাশকতা কিনা তা তদন্ত করে বলা সম্ভব হবে।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী