সিলেটে পানিতে ডুবে পর্যটক ও ২ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে রাগিব ইয়াসার (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। একই দিন বাড়ি পাশে খেলতে গিয়ে জলাশয়ে ডুবে আরিয়ান (৭) ও মুনসুরা (৬) নামের আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

জানা যায়, পর্যটক রাগিব ইয়াসার ঢাকার সাভারে বসবাস করতেন। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আহসানুল হকের ছেলে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাদাপাথর আসেন রাগিবসহ কয়েকজন সহপাঠী। সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে রাগিব একা পানিতে নেমে গেলে পানির স্রোতে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে তার সহপাঠীসহ মাঝিরা প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে আরিয়ান ও মেয়ে মুনসুরা বাড়ির পাশে খেলতে গিয়ে জলাশয়ে পড়ে মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম বদিউজ্জামান দুটি ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর পর্যটকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

/এনএআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের