কক্সবাজারে ৫৩০ বস্তা পলিথিন জব্দ, ২ লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০

কক্সবাজার শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন জব্দ এবং কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী জানান, মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

কক্সবাজার শহরের বড়বাজারের এইচ জে এন্টারপ্রাইজ নামে ওই কারখানার স্বত্বাধিকারী কামরুল হাসানকে (৩০) এ জরিমানা করা হয়।

আবুল কালাম বলেন, ‘গোয়েন্দা সূত্রে র‌্যাবের কাছে খবর ছিল, কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় নামে-বেনামে পরিবেশ আইন পরিপন্থি কয়েকটি অবৈধ পলিথিনের কারখানা গড়ে উঠেছে। এই তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানার সন্ধান পায়। কারখানাটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৫৩০ বস্তা পলিথিন। সংশ্লিষ্টরা কারখানা গড়ে তুলে পলিথিন উৎপাদনের স্বপক্ষে পরিবেশ অধিদফতরের অনুমোদনসহ বৈধ কোনও নথি উপস্থাপন করতে পারেননি।’

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬-ক মোতাবেক পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন ও বিক্রির অপরাধে এইচ জে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।’

অবৈধ কারখানার মালিককে ভবিষ্যতে আইন পরিপন্থি কাজ থেকে বিরত থাকতেও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের