আন্দোলনকারীদের ওপর হামলা: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিলেট প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১৭:২৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৭:২৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এম নিজাম উদ্দিনকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সিলেট মহানগরীর বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিজাম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

চেয়ারম্যান নিজাম উদ্দিনের (বৃত্ত চিহ্নিত) বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এম নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার নেতৃত্ব দেওয়া ও বিগত সরকারের আমলে দুর্নীতি, লুটপাটসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।’

মামলার অন্য আসামিদের গ্রেফতার করার জন্য র‌্যাবের গোয়েন্দা দল কাজ করছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী