সবজিক্ষেতে বজ্রাঘাতে প্রাণ গেলো দুজনের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৪, ১২:২৬ আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:২৬

দিনাজপুরের নবাবগঞ্জে সবজিক্ষেতে বজ্রাঘাতে রাজা মিয়া (৪৬) ও শাহাজাহান আলী (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে একে অপরের বেয়াই। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাজা মিয়া ওই এলাকার জনাব আলীর এবং শাহাজাহান আলী পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা এলাকার ইলিম উদ্দিনের ছেলে।

রাজা মিয়ার ছেলে রায়হান কবির বলেন, ‘বাড়িতে বেড়াতে আসা বেয়াই শাহাজাহানকে নিয়ে আমার বাবা বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের মাঠে করলার ক্ষেত দেখতে যান। মাঠে অবস্থানের সময়ে সন্ধ্যার দিকে হঠাৎ বৃষ্টি নামলে ক্ষেতে শ্যালো মেশিনের গর্তে টিনের নিচে আশ্রয় নেন। পরে বিকট শব্দে মাঠে বজ্রপাত হলে সেখানেই দুজনের মৃত্যু হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে ক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বজ্রাঘাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আপত্তি না থাকায় উভয়ের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম