নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ১৩:০৫আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৩:০৫

নোয়াখালী সদর উপজেলায় দেশি অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার  (২৮ অক্টোবর) রাতে উপজেলার চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নের মেহরাজ (৪৬), কালাম (৩৮), লিটন (৩২), সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)।

এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপগান, তিনটি ছুরি ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনী সোমবার দিবাগত রাত ৩টার দিকে পাঁচ জনকে আটক করে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে অভিযুক্তদের কারাগারে পাঠানো হবে।’

নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান