ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

ফরিদপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ১০:১০ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:১০

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। সোমবার পৃথক দুটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া নামক স্থানে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাজিম সরদার (২০) এবং শাওন মাতুব্বর (২৪) নামে দুই বন্ধু নিহত হন। ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। তিনি উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে। শাওন পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে। আহত অবস্থায় ভাঙ্গা হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এ সময় তাদের মোটরসাইকেলে থাকা অপর আরোহী খালিদ (১৭) গুরুতর আহত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন জানান, রাত আনুমানিক ৮টার দিকে ভাঙ্গার দিক থেকে আসা মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক চাপা দেয়। নিহতদের লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে, ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন।

সোমবার দুপুরের দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো ব ১৫-৮৩৫৯) মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হন ছয় জন। নিহত ব্যক্তির নাম মিলন (২৫)। তিনি ফরিদপুর পৌরসভার টেপাখোলার বাসিন্দা।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি