নিরাপত্তা নিশ্চিত না হলে মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক

সিলেট প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪

নিরাপত্তা নিশ্চিত করা না হলে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হবে।

জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের জকিগঞ্জের কামালগঞ্জ সড়কে ফুটবল খেলার সময় বাসের ধাক্কায় নবম শ্রেণির ছাত্র আবির আহমদ নিহত হয়। এ ঘটনায় স্থানীয়রা একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।

এদিকে, সোমবার সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই থেকে জকিগঞ্জ পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জানা যায়, বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রবিবার রাতে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হামলায় ক্ষতিগ্রস্ত বাসের চালক। দায়ের করা অভিযোগের অজ্ঞাত অর্ধশত জনকে অভিযুক্ত করেছেন।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, ‘বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা এবং আগুন দিয়ে পোড়ানো সন্ত্রাসী কাজ। আমরা এর বিচার চাই। আমাদের কমপক্ষে ৪টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার রাতের মধ্যে প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করলে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালন করবেন বাসচালক ও শ্রমিকরা। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে বাকি পরিবহন শ্রমিক সংগঠনগুলোও।’

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল করছে না বলে জানতে পেরেছি। বাস ভাঙচুরের দাবি করে রবিবার রাতে হেলাল মিয়া নামের একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেটি আমরা তদন্ত করে দেখছি। উপজেলাজুড়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক রয়েছে পুলিশ।’

/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী