খেজুরগুড়ে ভেজাল না দেওয়ার শপথ শতাধিক গাছির

যশোর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৮:২১ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:২১

গাছি সমাবেশে যশোরের জিআই পণ্য খেজুর গুড়ে ভেজাল না দেওয়ার শপথ নিয়েছেন শতাধিক গাছি। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে গাছি সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা তাদের শপথ করান।

আগামী ১ মাঘ থেকে তৃতীয়বারের মতো তিন দিনব্যাপী বার্ষিক খেজুর গুড়ের মেলা আয়োজন উপলক্ষে এই গাছি সমাবেশের আয়োজন করে চৌগাছা উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, ‘তিন দিনব্যাপী খেজুর গুড়ের মেলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে। মেলায় উপজেলার সব গাছিকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের ঐতিহ্য সংরক্ষণে গাছিদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে গাছি হতে উৎসাহিত করতে হবে। পুকুর, নদীর পাড়, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানায় খেজুর গাছ রোপণ করতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, পাবিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, সাংবাদিক রহিদুল ইসলাম খান, উদ্যোক্তা আতাউর রহমান, গাছি আবুল গাজী প্রমুখ।

সমাবেশে উপজেলার ১১ ইউনিয়নের ১০ জন করে মোট ১১০ জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশে উদ্যোক্তা আতাউর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে খেজুর গুড় উৎপাদন হলেও যশোর তথা চৌগাছার খেজুর গুড়ের স্বাদ সবচেয়ে বেশি। এজন্য অন্য জায়গায় গুড় ১৫০ টাকায় পাওয়া গেলেও যশোরের খেজুর গুড় ৫০০ থেকে ৬০০ টাকায়ও কেউ কিনতে দ্বিধাবোধ করেন না। এজন্য পরিচ্ছন্ন ও ভেজালমুক্ত গুড় উৎপাদন করতে হবে।’

গাছি আব্দুল গাজী বলেন, ‘ভেজালমুক্ত খেজুরগুড় সাধারণত মাটির পাতিল বা কাচের বৈয়ামে রাখলে এক থেকে দেড় বছর রাখা যায়, নষ্ট হয় না।’

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নির্ভেজাল ও পরিচ্ছন্ন গুড় উৎপাদনে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

/এমএএ/
সম্পর্কিত
রান্নাঘরে বসেই চিনুন ভেজাল খাবার
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি