ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা জিল্লু গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১৯:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:২১

ময়মনসিংহে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে নগরীর টাউনহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গোলাম ফেরদৌস জিল্লু মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি মো সফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লু বিএনপি অফিস ভাঙচুরের মামলার আসামি। গত ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন তিনি। পুলিশ তাকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। বিকালে টাউনহল এলাকায় এসেছেন জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতার জিল্লুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত আছে।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম