ঘন কুয়াশায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮

জয়পুরহাটে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই পৌর শহরের ঠুশিগাড়ী (ব্র্যাক অফিস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে নিহত চালকের লাশ উদ্ধার করেন।

নিহত ট্রাকচালক এনামুল হক জয়পুরহাট শহরের আল হেরা একাডেমি নগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ওসি জাহিদ হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘন কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে যানবাহন চলাচল করছে। সকাল সাড়ে ৯টার দিকে কালাই পৌর শহরের ঠুশিগাড়ি এলাকায় ব্র্যাক অফিসের সামনে বালু ও সিমেন্ট বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুই ট্রাকের ক্যাবিন দুমড়ে-মুচড়ে যায়। বালুবোঝাই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও সিমেন্টবোঝাই অপর ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা পৌঁছে ক্যাবিন কেটে নিহত চালককে বের করেন।

ওসি জাহিদ হোসেন বলেন, ‘নিহতের পরিবারের লোকজন থানায় আসলে লাশ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে অপর ট্রাকের চালক ও সহকারীকে আইনের আওতায় আনা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি