সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এখনও গ্রেফতার হয়নি কেউ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৩

পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার ঘটনার একদিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ। মঙ্গলবার দিবাগত রাতে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকা থেকে কুয়াকাটায় আসার পথে হামলার শিকার হন জহিরুল ইসলাম মিরন। বাড়ির কাছাকাছি কুয়াকাটা পৌর এলাকার তুলাতলীতে পৌঁছালে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলায় মিরনের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্বজন সূত্রে জানা গেছে, অপারেশন শেষে জহিরুল ইসলাম মিরন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী