চট্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিকার জনার্দনপুর গ্রামের সুলতান মৌলভী বাড়ির মাজতাব হোসেনের একমাত্র মেয়ে সন্তান সাবিজা তাসনীম (২) ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

সাবিহার চাচা ইকবাল হোসেন জানান, দুপুরে সবাই ঘরে খেতে বসে ফাবিহাকে না দেখে বাড়ির চারপাশে খোঁজ করেন। সে সময় ঘরের পাশে পুকুরের পানিতে লাশ বাসতে দেখেন তার মা সাবরিনা আক্তার। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের প্রবাসী ইমরান হোসেনের দুই বছর ছয় মাস বয়সী মেয়ে ইয়াফি ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। 

ওই গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন জানান, সকাল ১১টায় ঘরে ইয়াফিকে না দেখে সবাই খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার জয়া ধর জানান, শিশু ফাবিহা ও ইয়াফি পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি