বিএনপি দল হিসেবে নয়, জনগণ হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে: ফরহাদ মজহার

রংপুর প্রতিনিধি 
০১ মে ২০২৫, ২৩:৩৩আপডেট : ০১ মে ২০২৫, ২৩:৩৩

বাহাত্তরের সংবিধান ইস্যুতে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করে কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‌‘বাহাত্তরের সংবিধান ইস্যুতে এ‌‌খন বিএনপির পজিশন (অবস্থান) খেয়াল করুন। এরা কি জিয়াউর রহমানের অনুসারী নাকি জিয়াউর রহমানের বিরোধী?’

বিএনপি দল হিসেবে নয়, জনগণ হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, ‘বিএনপি এসে বলছে, আমরা কী অংশগ্রহণ করি নাই? হ্যাঁ, আপনারা অংশগ্রহণ করেছেন। কিন্তু দল আকারে করেন নাই। জনগণ আকারে করেছেন। ফলে রাজনৈতিক দল আকারে আপনারা কোনও বিশেষ প্রিভিলেজ (সুবিধা) পেতে পারেন না।’

বৃহস্পতিবার (০১ মে) বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান: রাষ্ট্রগঠন ও আমাদের দায়’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি। ভাববৈঠকি নামের একটি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ফরহাদ মজহার বলেন, ‘আওয়ামী প্রপাগান্ডা করলো, এমনকি বিএনপি শুরু করলো, ছাত্ররা একাত্তরকে অস্বীকার করতেছে। না, এটা কখনোই নয়। তারা একাত্তরকে পুনরায় ধারণ করছে। এক গৌরবকে হরণ করার জন্য বাহাত্তরের সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। এখন বিএনপির পজিশন খেয়াল করুন। এরা কি জিয়াউর রহমানের অনুসারী নাকি জিয়াউর রহমানের বিরোধী? আমাকে খারাপভাবে নেবেন না, আমি খুব ঘনিষ্ঠভাবে বিএনপির হামলা, মামলা, নির্যাতনের পক্ষে থেকেছি। আপনারা অনেকেই জানেন, আমি বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠজন। কিন্তু এরা কী বলছে। একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন জিয়াউর রহমান। কী জন্য করেছেন—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের জন্য। আর বিএনপি বলছে, না, বাহাত্তরের সংবিধান বাতিল করা যাবে না। কেন? আমরা তো এজন্য যুদ্ধ করিনি। কাজেই দেখতে পাচ্ছেন ইতিহাসপাঠ কত দুর্বল এদের।’

দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া সংবিধান বাতিল চাওয়ায় ছাত্রদের মুক্তিযুদ্ধবিরোধী বলা হয়েছে বলে মন্তব্য করেন ফরহাদ মজহার। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এসে দিল্লির প্ররোচনায় আমাদের ওপর চাপিয়ে দিলো কী—ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। এটা কিন্তু আমাদের দাবি না। এই যে চাপিয়ে দেওয়া সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এক হলে এটাকে বলে ফ্যাসিবাদ। মুসোলিনি এটাতে বিশ্বাস করতেন, হিটলার এটাতে বিশ্বাস করতেন। ফলে জেনেশুনে একটি ফ্যাসিস্ট সংবিধান আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। ৫০টা বছর লেগেছে লড়াই করে এটাকে সামনে আনতে। গণঅভ্যুত্থানের পরও এই সংবিধান থেকে আমরা মুক্ত হতে পারছি না। আমরা লড়াইটা করলাম, ছাত্ররা যখন বললো, আমরা এই সংবিধান বাতিল চাই, আমাদের, ছাত্রদের বলা হলো আমরা মুক্তিযুদ্ধবিরোধী। তা তো না। বাহাত্তরের সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধের চেতনা।’

গণঅভ্যুত্থানের পরে ‘প্রোক্লেমেশন’ ঘোষণা না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, ‘কী কী করতে দেন নাই ড. ইউনূস। প্রোক্লেমেশন করতে দেন নাই। এতো বড় গণঅভ্যুত্থানের পরে তিনি আমাদের একটা ঘোষণা করতে দেন নাই। এটা ঠিক না। দেখেন, বিনয়ের সঙ্গে বারবার বলছি, আবার বলছি, অবশ্যই ঘোষণা দিতে হবে। এটা তথাকথিত কোনও জাতীয় ঘোষণা হতে পারে না। কারণ, আপনি কেন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তারা কিসে একমত হবে তারপরে ঘোষণা দেবেন? কোনও রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে গণঅভ্যুত্থান ঘটে নাই।’

কবি ও রাজনীতিক চিনু কবিরের সভাপতিত্বে মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক মাহবুব সিদ্দিকী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রায়হান কবির প্রমুখ। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য কনক রহমান।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী